AdvertisementAdvertisement

ধামরাইয়ে শিশু রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিচারহীনতার শঙ্কা প্রকাশ করে অবিলম্বে ঘাতকদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ধামরাই বাজার যাত্রাবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। দেওয়ান নাসির উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা সংহতি প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আদালত ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোহেল রানাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই চাঞ্চল্যকর রায়ে দেশবাসী সন্তোষ প্রকাশ করলেও সাজা কার্যকরে দীর্ঘসূত্রতা জনমনে গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান নাসির উদ্দিন রুবেল বলেন, আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত ন্যায়বিচার সম্পূর্ণ হয় না। তাই রাষ্ট্রপতির নিকট আবেদন জানিয়ে সরকার প্রধান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%