AdvertisementAdvertisement

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ এটিএম মাসুমের সরকারের পতন নিয়ে সতর্কবার্তা

নোয়াখালী জেলা সদরে আয়োজিত জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সরকারের কার্যক্রমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর জুলাই সনদ বাস্তবায়নে চরম উদাসীনতা প্রদর্শন করেছে এবং গণতন্ত্রের দোহাই দিয়ে জনগণের মতামতের তোয়াক্কা না করে বিশ্বাসঘাতকতা করছে।

মাওলানা এটিএম মাসুম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও শেষ রক্ষা করতে পারেনি, সুতরাং বর্তমান সরকারও যদি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্বৈরাচারী আচরণ অব্যাহত রাখে, তবে তারাও এক বছরও টিকে থাকতে পারবে না। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করবেন না, বরং দ্রুত রাষ্ট্র ও সংবিধান সংস্কারে মনোনিবেশ করুন।

Advertisement
বিজ্ঞাপন

মঙ্গলবার নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মী শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা আমীর ইসহাক খন্দকার। জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসুম গত তিন মাসের শাসনব্যবস্থাকে ব্যর্থতার দলিল হিসেবে আখ্যায়িত করেন।

তিনি অভিযোগ করেন, গত তিন মাসে দেশে খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকার ধারণ করেছে। প্রশাসন ও শিক্ষাঙ্গনে নগ্ন দলীয়করণ, কূটনৈতিক ব্যর্থতা এবং বিনিয়োগ আকর্ষণে সরকারের চরম অদক্ষতা প্রকাশ পেয়েছে। এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননাকর মন্তব্য ও নব্য ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

Advertisement
বিজ্ঞাপন

মাওলানা মাসুম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দেশ সুফি-সাধক ও আউলিয়াদের ভূমি, এখানে কোনো স্বৈরাচারের মাথা চাড়া দিয়ে ওঠা এদেশের মানুষ বরদাস্ত করবে না। তিনি সাফ জানিয়ে দেন, কোনো ষড়যন্ত্রের কাছেই তারা মাথা নত করবেন না এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জনস্বার্থে অবিলম্বে যথাযথ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

0%
0%
0%
0%