AdvertisementAdvertisement

উৎসবমুখর পরিবেশে ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন

সভাপতি আবুল হোসেন সরদার ও সম্পাদক নুরুল আমীন রবীন

দীর্ঘ ৩৬ বছর পর প্রথমবারের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে জেলার ৯৯ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৪৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের পাশাপাশি জেলার অসংখ্য সাংবাদিক নির্বাচন দেখতে উপস্থিত হন, যার ফলে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবের রূপ নেয়।

Advertisement
বিজ্ঞাপন

ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলেও তাতে নির্বাচন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে, যা নির্বাচনের শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার প্রমাণ বহন করে।

ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। ঘোষিত ফলাফলে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন বিজয়ী হন।

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয় নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা নির্বাচিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কালের কণ্ঠের শরিফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, “দীর্ঘদিন পর শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, শক্তিশালী ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো।”

সম্পর্কিত- নির্বাচন
21.1%
47.4%
26.3%
5.3%