AdvertisementAdvertisement

গঙ্গাচড়ায় ২০০ অসহায় পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নে বসবাসরত ২০০টি অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে ৬০ কেজি চাল ও ৫ লিটার ভোজ্যতেল তুলে দেওয়া হয়। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির মো. নায়েবুজ্জামান। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার ফয়সাল মন্ডল এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%