মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

ছবি সংগ্রহকৃত
মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টের কর্মী মিজানুর রহমান মোটরসাইকেলে করে ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকার অফিস শেষে নিজের গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সংবাদ পেয়ে হরিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
0%
0%
0%
0%
