AdvertisementAdvertisement

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নিয়োগপ্রাপ্ত

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে গত রবিবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারন নেছার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মেয়াদকাল তিন বছর নির্ধারণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নিয়োগপ্রাপ্ত আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা আদর্শ সদর এলাকার মুন্সেফ বাড়ি এলাকার বাসিন্দা হাজী আবদুর রহিম মাহমুদ ও জাহানারা মাহমুদ দম্পতির সন্তান। তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

0%
0%
0%
0%