AdvertisementAdvertisement

রবিবার বাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও আবাসন হস্তান্তর করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সফর করবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বাঁশখালী সফর। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অবতরণ করবেন।

সফরের শুরুতেই তিনি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ করবেন। এরপর তিনি একজন স্বামীহারা নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের সূচনা করবেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই সফর সফল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন স্থানীয় জনসাধারণের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের বিষয়। এটিকে একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে অভিহিত করে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে কর্মসূচিটি সফল করার আহ্বান জানানো হয়েছে।

0%
0%
0%
0%