ঝিলাম ও সরাই আলমগীরে ভূকম্পন, আতঙ্কে ঘর ছাড়ল বাসিন্দারা

ছবি সংগ্রহকৃত
পাকিস্তানের ঝিলাম, সরাই আলমগীর এবং এর আশপাশের বিস্তৃত এলাকাজুড়ে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ দুনিয়া নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ মাটি কেঁপে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে খোলা আকাশের নিচে রাস্তায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের তীব্রতা বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। তবে আকস্মিক এই ভূকম্পনের ফলে পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
0%
0%
0%
0%
