AdvertisementAdvertisement

নিরাপত্তা শঙ্কায় পুঞ্চ ও সুধানোটিতে ভোট স্থগিত, এগিয়ে পিএমএল-এন

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনী পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুঞ্চ ও সুধানোতি জেলায় নির্বাচনের তৃতীয় ধাপ স্থগিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে মুজাফফরাবাদ থেকে ঘোষিত নতুন সময়সূচীতে বাগ ও হাভেলি জেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত বহাল থাকলেও, পুঞ্চ বিভাগের বাকি দুটি জেলার নির্বাচনী প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কবে নাগাদ এই স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা পর্যালোচনা শেষে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।

এর আগে ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ১০ আগস্ট পুঞ্চ বিভাগের চারটি জেলার ১১টি আসনে ভোটগ্রহণের কথা ছিল। গত ২৭ জুলাই মিরপুর বিভাগে প্রথম এবং ২ আগস্ট মুজাফফরাবাদ বিভাগে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএল-এন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে। পাকিস্তানর প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেছেন, তাদের দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অর্জনে সক্ষম হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনসহ দ্বিতীয় ধাপের মোট ২১টি আসনের মধ্যে পিএমএল-এন ১৫টিতে জয়লাভ করেছে। অবশিষ্ট ৬টি আসনে জয় পেয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এর আগে প্রথম ধাপের নির্বাচনেও পিএমএল-এন ৯টি এবং পিপিপি ৪টি আসনে জয়লাভ করেছিল।

নির্বাচন পরবর্তী সময়ে ব্যাপক কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলেছে পিপিপি। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ নয় বলে মন্তব্য করে বড় ধরনের অনিয়মের অভিযোগ করেছেন। তবে পাকিস্তানর পিএমএল-এন নেতৃত্ব এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। রানা সানাউল্লাহ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, অভিযোগের স্বপক্ষে রাজনৈতিক দাবির পরিবর্তে নির্বাচন কমিশনের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করা উচিত।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%