AdvertisementAdvertisement

করাচিতে এধি ফাউন্ডেশনের ৬৫ লক্ষ টাকা লুট, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের করাচিতে মানবসেবামূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের একটি কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সোহরাব গোথ এলাকায় অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৬৫ লক্ষ রুপি লুট করে নিয়ে গেছে। এই অর্থ মূলত স্বেচ্ছাসেবী কর্মীদের বেতন প্রদানের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল।

ইধি ফাউন্ডেশনের সদস্য ও সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রয়াত সমাজসেবী আব্দুল সাত্তার ইধির পৌত্র সাদ ইধি জানিয়েছেন, চারজন সশস্ত্র ব্যক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ডাকাতি সম্পন্ন করেছে। দুষ্কৃতকারীরা জানত টাকা কার কাছে আছে এবং তা কোথায় রাখা হয়েছে। পুরো বিষয়টি থেকে এটি স্পষ্ট যে, অপরাধীদের কাছে কেন্দ্রের অভ্যন্তরের পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট ও বিস্তারিত গোয়েন্দা তথ্য ছিল।

Advertisement
বিজ্ঞাপন

এই ঘটনার পর সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি করাচির অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এছাড়া লুট হওয়া অর্থ দ্রুত উদ্ধারের জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%