AdvertisementAdvertisement

সরকারি কর্মকর্তাদের বেতন গ্রেড বাড়ানোর দাবি যৌক্তিক, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড উন্নীত করার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আদলে সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই কেবল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সম্ভব।

অর্থমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে আলোকপাত করেছেন জানিয়ে নুরুল হক নুর আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও নির্দেশনায় দ্রুতই এই দাবি বাস্তবায়িত হবে। তিনি প্রশাসনের সর্বস্তরে জনবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত ‘প্রবাসী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরিকারী ফ্যাসিবাদী ও মাফিয়া চক্র এখনো সক্রিয় রয়েছে। তার দাবি, প্রতিবেশী একটি দেশের সহায়তায় সিভিল বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে।

দেশের এই ক্রান্তিলগ্নে অস্থিতিশীলতা এড়াতে সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান নুরুল হক নুর। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিয়ে রাষ্ট্রকে সুসংহত রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%