AdvertisementAdvertisement

জেফরি এপস্টাইনের মানবপাচার আড়াল করতে ওয়াল স্ট্রিটের ব্যাংকের ভূমিকা নিয়ে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের সিনেট অর্থ কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা রন ওয়াইডেন কর্তৃক প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ওয়াল স্ট্রিটের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো আর্থিক ফায়দা লোটার নেশায় জেফরি এপস্টেইনের মানব পাচার ও অর্থ পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডকে পরিকল্পিতভাবে এড়িয়ে গেছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিতর্কিত এই অর্থলগ্নিকারী যখন তার যৌন নিপীড়নের নেটওয়ার্ক চালাচ্ছিলেন, তখন ব্যাংকগুলো তাদের আইনি বাধ্যবাধকতা অগ্রাহ্য করে তাকে অবাধে অর্থ লেনদেনের সুযোগ করে দিয়েছিল।

প্রতিবেদনটিতে জেপি মরগান চেজ, ডয়েচে ব্যাংক এবং ব্যাংক অব আমেরিকার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের মতে, ব্যাংক অব আমেরিকা ১৭ কোটি ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য কর্তৃপক্ষের কাছে গোপন রেখে ফেডারেল মানি লন্ডারিং আইন লঙ্ঘন করেছে। এছাড়া জেপি মরগান চেজের কর্মকর্তারা এপস্টেইনকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের পরিবর্তে শেল কোম্পানির মাধ্যমে অর্থ উত্তোলনের পরামর্শ দিয়েছিলেন, যাতে সরকারি নজরে কোনো ধরনের অস্বচ্ছতা ধরা না পড়ে।

Advertisement
বিজ্ঞাপন

সিনেটর রন ওয়াইডেন তার প্রতিবেদনে এই ব্যাংকগুলোর কার্যক্রমে কঠোর অসন্তোষ প্রকাশ করে একটি ফেডারেল তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সরাসরি দেশটির বিচার বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের ভূমিকারও সমালোচনা করেছেন, যাদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই এপস্টেইনের মতো ব্যক্তি বছরের পর বছর অপরাধ চালিয়ে যাওয়ার সাহস পেয়েছিলেন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনের রহস্যজনক মৃত্যুর পর থেকেই তার অপরাধচক্রের সাথে জড়িত ব্যক্তিদের বিচার নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারাই।

Advertisement
বিজ্ঞাপন

এপস্টেইনের বিরুদ্ধে পরিচালিত তদন্তের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষ বিরাজ করছে, যা আসন্ন নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও অভিযুক্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা আইন ও রেগুলেটরি বাধ্যবাধকতা মেনে চলেছে, তথাপি এই প্রতিবেদনটি আইনপ্রণেতাদের জন্য এপস্টেইনের সহযোগী ও পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনার একটি নতুন পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%