AdvertisementAdvertisement

গ্যাস সংকটের দাবিতে লক্ষ্মীপুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ দুর্ভোগ

লক্ষ্মীপুর জেলার ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন এবং বন্ধ থাকা সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। রোববার রাতে গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ হয়ে পড়ে আছে। জীবিকার প্রয়োজনে তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, যা তাদের দৈনিক আয়ের বড় একটি অংশ ব্যয় করিয়ে দিচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করা চালকরা জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সাথে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাটি সমাধানের লক্ষ্যে দাবিগুলো ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু হয়।

এ বিষয়ে ট্রাফিক পরিদর্শক কামরুল হাসান জানান, সিএনজি চালকদের গ্যাসের তীব্র সংকট রয়েছে, যা মূলত জাতীয় পর্যায়ের সমস্যার প্রতিফলন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের আশ্বস্ত করার পর তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে স্থানীয় চালক ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%