AdvertisementAdvertisement

পূর্বধলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সংসদ সদস্য মানসুরা আলম। রোববার তিনি পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য নিজ উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড সরেজমিনে ঘুরে দেখেন। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, যা এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়াশরুম আধুনিকায়ন, কমনরুমের উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তিনটি আধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন মানসুরা আলম। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই উন্নয়ন প্রকল্পগুলোর মূল লক্ষ্য। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় নিয়ে এসব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%