AdvertisementAdvertisement

বেলুচিস্তানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে সপ্তাহে ছয় দিন পাঠদান চালুর নির্দেশ

বেলুচিস্তানের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে সপ্তাহে ছয় দিন পাঠদান কার্যক্রম চলবে। শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে পাকিস্তানের প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্কুল শিক্ষা সচিব লাল জান জাফর কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সোমবার থেকে শনিবার পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। পূর্বের জারি করা শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল সময়সূচী বাতিল ঘোষণা করে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নতুন এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র স্কুল নয়, বরং শিক্ষা বিভাগের আওতাধীন সকল কার্যালয়ও এখন থেকে সপ্তাহে ছয় দিন খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচী বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান সরকার জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পরই এই প্রশাসনিক সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%