AdvertisementAdvertisement

দেশজুড়ে পুলিশ শহীদ দিবস পালিত, আত্মত্যাগীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা

সারা দেশের ন্যায় লাহোরসহ পুরো পাকিস্তানে মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পুলিশ শহীদ দিবস। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আত্মোৎসর্গকারী সাহসী পুলিশ সদস্যদের অসামান্য অবদান ও সাহসিকতার স্মরণে প্রতি বছর ৪ আগস্ট এই দিবসটি পালন করা হয়। সন্ত্রাসবাদ দমনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অকুতোভয় পুলিশ বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

দিনটি উপলক্ষে দেশজুড়ে বিশেষ প্রার্থনা সভা ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া পুলিশের শহীদ স্মৃতিস্তম্ভগুলোতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছেন উর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মানুষ। সন্ত্রাস ও অপরাধ দমনে পাকিস্তান পুলিশের অসামান্য কর্মদক্ষতা ও ত্যাগের ঘটনাগুলো এই দিনে পুনরায় সামনে এসেছে।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানর রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি দেশ ও জাতির শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বাণীতে তিনি উল্লেখ করেন, দেশের জন্য তাদের এই চূড়ান্ত আত্মত্যাগ ও অদম্য সাহসিকতা প্রতিটি নাগরিকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পাকিস্তানর রাষ্ট্রপতি আরও বলেন, অপরাধ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ বাহিনী যে পেশাদারিত্ব প্রদর্শন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি শহীদদের শোকসন্তপ্ত পরিবারের অসীম ধৈর্য ও সাহসের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শহীদদের পরিবারের কল্যাণ ও আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের সম্মিলিত দায়িত্ব। তাদের এই অবদানকে জাতি কখনোই বিস্মৃত হবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তাদের মতে, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষে শহীদ পুলিশ সদস্যরা যে বীরত্ব প্রদর্শন করেছেন, তা জাতির অহংকার। তাদের ত্যাগের বিনিময়েই সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ৪ আগস্টের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, আইনের শাসন ও জননিরাপত্তা রক্ষায় শহীদদের এই রক্তদান জাতি চিরদিন আলোর দিশারি হিসেবে বরণ করে নেবে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%