AdvertisementAdvertisement

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার হঠাৎ কারিগরি জটিলতা শনাক্ত হওয়ার পর সতর্কতা হিসেবে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ত্রুটি চিহ্নিত করার পরপরই দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় সচল করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত সেখান থেকে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িক এই বিঘ্ন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট সচল রয়েছে, যা থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, ২৭৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে দীর্ঘমেয়াদী বন্ধ অবস্থায় রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%