AdvertisementAdvertisement

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। রোববার ২ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক জরুরি বার্তায় জানানো হয় যে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসকের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, রাজাবাড়ি এসটিএস এলাকায় স্থানীয়দের একটি পক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে তারা কর্মীদের ওপর চড়াও হয়, এতে ১৪ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ও স্থানীয়দের সঙ্গে আলোচনার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি সত্ত্বেও একটি উগ্র পক্ষ তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।

ঘটনার পরপরই পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%