AdvertisementAdvertisement

ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে পর্দায় ফিরছেন জিৎ মুক্তি পেল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত চলচ্চিত্রের ট্রেলার

টলিউডের সুপারস্টার জিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার মুক্তির সাথে সাথেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। গত ২৭ মে মুক্তির দিন নির্ধারিত থাকলেও, শেষ মুহূর্তে সেই তারিখ পিছিয়ে আগামী ১৪ অগস্ট রূপালী পর্দায় আনার ঘোষণা দিয়েছিলেন পরিচালক। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে মুক্তি পেতে চলা এই সিনেমাটি যে দেশপ্রেমের এক নতুন আখ্যান হতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল ছবির সদ্য প্রকাশিত ঝলকেই।

ট্রেলারজুড়ে রয়েছে টানটান উত্তেজনা ও একের পর এক চমক। ছবিতে ‘অনন্ত’ চরিত্রে জিতের রূপায়ন কেবল একজন বিপ্লবীর পরিচিতি ছাপিয়ে একজন দায়বদ্ধ দেশপ্রেমিক ভারতীয়র অন্দরের গল্প তুলে ধরেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায়কে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলার যে প্রয়াস পরিচালক নিয়েছেন, তা দর্শকদের প্রবলভাবে আকর্ষণ করেছে। অনন্তর এই অগ্নিঝরা যাত্রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছায়া যেভাবে গল্পে বুনেছেন পরিচালক, তা ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অভিনয়ের দিক থেকে ট্রেলারটি যেন এক তারকামণ্ডলী। কৌশিক সেন এবং চন্দন সেন থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার, প্রত্যেকেই নিজেদের চরিত্রে অনবদ্য। বিশেষ করে পুলিশের চরিত্রে টোটা রায় চৌধুরীর উপস্থিতি নজর কেড়েছে। জিতের লুক এবং প্রতিটি ফ্রেমের অভিনয় দর্শকমনে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। ট্রেলার দেখার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত এই ইতিহাস দেখার আগ্রহ তুঙ্গে।

ছবির পোস্টারে বন্দুক হাতে টোটার দৃঢ় ভঙ্গি এবং জ্বলন্ত শহরের প্রেক্ষাপটে রক্তাক্ত জিতের অবয়ব এক গভীর বার্তা দেয়। কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত ও দেবোত্তমা শাহের উপস্থিতিতে পোস্টারটি ইতিমধ্যে দর্শকমহলে বেশ আলোচিত। স্বাধীনতা দিবসের আগের দিন মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য যে, শুরুতে ১৪ অগস্ট দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির কথা থাকলেও, অভিনেতা ইতিমধ্যেই তা পিছিয়ে দিয়েছেন। ফলে স্বাধীনতা দিবসের উৎসবের আবহে জিতের এই ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি বড় পর্দায় এককভাবে দাপট দেখানোর অপেক্ষায় রয়েছে।

0%
0%
0%
0%