AdvertisementAdvertisement

তিন বছরের মধ্যে সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী তিন বছরের মধ্যে সব নাগরিককে এই কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের জন্যও অনুরূপ কৃষক কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। বর্তমান সরকার অত্যন্ত মানবিক এবং জনগণের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ এবং চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ স্থানীয় সরকারি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। পরে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন।

0%
0%
0%
0%