AdvertisementAdvertisement

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিজিট ভিসা ইস্যু পুনরায় শুরু করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত অবশেষে সাধারণ পাসপোর্টধারী পাকিস্তান নাগরিকদের জন্য ভিজিট ভিসা প্রদান পুনরায় শুরু করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তা ও ভিসা জটিলতার অবসান ঘটিয়ে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদনকারীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। শনিবার সংশ্লিষ্ট ট্রাভেল খাতের প্রতিনিধি এবং পাকিস্তানর রাজধানী ইসলামাবাদে অবস্থিত আমিরাত দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে প্রায় ১৮ লাখ পাকিস্তান নাগরিক বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক মাসগুলোতে ভিসার আবেদন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া এবং কঠোর যাচাই-বাছাইয়ের কারণে পাকিস্তান নাগরিকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যদিও ইসলামাবাদ ও আবুধাবি উভয় পক্ষই বারবার দাবি করে আসছিল যে, পাকিস্তান নাগরিকদের ওপর কোনো আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব পাকিস্তান বা টিএএপি-এর সাবেক চেয়ারম্যান ও অ্যারোমা ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাদিম শরিফ জানান, পারিবারিক ভ্রমণ বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যারা ভ্রমণ করতে চাচ্ছেন, তারা এখন দ্রুত ভিসা পাচ্ছেন। তিনি বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করে বলেন, পর্যটন প্রচারণামূলক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনার কারণে যাত্রী যাতায়াতে যে ভাটা পড়েছিল, তা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

পাকিস্তানর আমিরাত দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন সচল রয়েছে। তিনি আরও ব্যাখ্যা করেন যে, আগে নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার খাতিরে কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে বিলম্ব ঘটেছিল। তবে বর্তমানে যাদের আবেদনের নথিপত্র যথাযথ রয়েছে, তারা কোনো ভোগান্তি ছাড়াই ভিসা পাচ্ছেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%