AdvertisementAdvertisement

মেট্রোরেলে যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় সুবিধা চালুর উদ্যোগ

রাজধানীর মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ সুবিধা চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামীকাল সোমবার থেকে একক যাত্রা টিকিটের ওপর এই ছাড় কার্যকর হবে বলে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল-এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক তাদের বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একক যাত্রা টিকিটে এই সমপরিমাণ ভাড়া ছাড়ের আওতাভুক্ত থাকবেন।

Advertisement
বিজ্ঞাপন

আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ রবিউল আলমের। সরকারের এই জনবান্ধব সিদ্ধান্তের মাধ্যমে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুলভ হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%