AdvertisementAdvertisement

প্রিজন ভ্যান দুর্ঘটনা নিয়ে গুজব, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

প্রিজন ভ্যান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি এবং প্রচারিত তথ্য সঠিক নয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এক বিবৃতিতে জানান, গত ১৯ এপ্রিল পোস্তগোলা ব্রিজ থেকে একটি প্রিজন ভ্যান নিচে নামার সময় হঠাৎ ব্রেক করতে হয়। এতে ভ্যানের ভেতরে থাকা চারজন ডিভিশন বন্দীর মধ্যে জুনায়েদ আহমেদ পলক ভারসাম্য হারিয়ে অপর বন্দী ফজলে করিম চৌধুরীর সঙ্গে ধাক্কা খান।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার ফলে পলক সামান্য ঘাড়ে ব্যথা পান। সঙ্গে সঙ্গে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং গুরুতর কোনো আঘাতের বিষয় পাওয়া যায়নি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করে যে তথ্য প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর। এ ধরনের যাচাই-বাছাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

0%
0%
0%
0%