AdvertisementAdvertisement

৩০ সেপ্টেম্বরের মধ্যে ইসলামাবাদ সেফ সিটি প্রকল্প সম্পন্ন করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে একটি অত্যাধুনিক এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান ‘সেফ সিটি’ সম্প্রসারণ প্রকল্প আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি সেফ সিটি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এই সময়সীমা নির্ধারণ করে দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করে কর্মকর্তারা জানান, সেফ সিটি সম্প্রসারণ কাজের প্রায় ৮৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নতুন নজরদারি ক্যামেরা বসানোর কাজও সমানতালে এগিয়ে চলছে। এছাড়া প্রকল্পের আওতায় ৪১৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে এবং ডেটা সেন্টার, সাইবার আর্কিটেকচার ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আধুনিক ও উন্নত বিশ্বের আদলে ইসলামাবাদ সেফ সিটিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, সার্বক্ষণিক নজরদারি বাড়ানো এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানই এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের অংশ হিসেবে একটি ‘ফিউশন সেন্টার’ নির্মাণের কাজও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা অবকাঠামোকে আরও সুসংহত করার লক্ষ্যে পাকিস্তানর স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ‘সেফ সিটি বিল’ চূড়ান্ত করে জাতীয় পরিষদে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। বৈঠকে ফেডারেল স্বরাষ্ট্র সচিব, ফেডারেল তদন্ত সংস্থার মহাপরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ইসলামাবাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে পাকিস্তান সরকার বদ্ধপরিকর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%