করাচিতে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে গুলি করে হত্যা: পিতা গ্রেপ্তার

ছবি সংগ্রহকৃত
পাকিস্তানের করাচির নর্থ নাজিমাবাদ এলাকার ব্লক এল-এ পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের প্রাণ কেড়ে নেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটা এই হত্যাকাণ্ডে ৩০ বছর বয়সী রফিক আলিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, পারিবারিক বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত বাবা নিজেই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই রফিক আলির মৃত্যু হয়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরপরই ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে এবং অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করেছে।
দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
0%
0%
0%
0%
