AdvertisementAdvertisement

নিরাপত্তা সংকটে পুঞ্চ ও সুধনৌতিতে ভোট স্থগিত, এগিয়ে পিএমএল-এন

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনী পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুঞ্চ ও সুধানোতি জেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। অঞ্চলটির নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সূচি অনুযায়ী ১০ আগস্ট পুঞ্চ বিভাগের চারটি জেলায় ১১টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে কেবল বাগ ও হাভেলি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া আসনগুলোতে কবে ভোটগ্রহণ হবে, তা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে ২৭ জুলাই মীরপুর এবং ২ আগস্ট মুজাফফরাবাদ বিভাগে যথাক্রমে নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়। অনানুষ্ঠানিক ফলাফলে এখন পর্যন্ত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাকিস্তানর প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেছেন, তাদের দল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং আজাদ কাশ্মীরে পরবর্তী সরকার গঠনের দৌড়ে তারাই এগিয়ে রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নির্বাচনের দ্বিতীয় ধাপে মুজাফফরাবাদ বিভাগের নয়টি আসন এবং পাকিস্তানর বিভিন্ন প্রান্তে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনসহ মোট ২১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনানুষ্ঠানিক তথ্যানুযায়ী, এই ধাপে পিএমএল-এন ১৫টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ছয়টি আসনে জয়লাভ করেছে। প্রথম ধাপে পিএমএল-এন নয়টি এবং পিপিপি চারটি আসনে জয়ী হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলেছে পিপিপি। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন এবং ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছেন। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পিএমএল-এন। রানা সানাউল্লাহ পিপিপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, রাজনৈতিক বক্তব্যের বাইরে এসে যদি কারচুপির কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে তা যেন নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%