মদিনা সফর করলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

ছবি সংগ্রহকৃত
পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বৃহস্পতিবার মদিনা মুনাওয়ারায় পৌঁছান। পবিত্র নগরীতে পৌঁছে তিনি মসজিদে নববীতে উপস্থিত হয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রার্থনা সম্পন্ন করেন।
সফরকালে পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার দরবারে বিশেষ দোয়া করেন। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সার্বিক মঙ্গলের জন্য তিনি প্রার্থনা নিবেদন করেন।
পরবর্তীতে ইসহাক দার ঐতিহাসিক জাবালে উহুদ বা উহুদ পাহাড় পরিদর্শন করেন। সেখানে তিনি হযরত আমির হামজা (রা.)-এর মাফজারে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উহুদের যুদ্ধে শাহাদাতবরণকারী সাহাবিদের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
0%
0%
0%
0%
