AdvertisementAdvertisement

ইমরান খানের বোন নোরিন নিয়াজিকে এক সপ্তাহের সুরক্ষামূলক জামিন দিয়েছে লাহোর হাইকোর্ট

পাকিস্তানের কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নুরিন নিয়াজিকে এক সপ্তাহের সুরক্ষামূলক জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট। প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট বা পেকার অধীনে দায়ের করা একটি মামলায় তাকে এই আইনি সুরক্ষা প্রদান করা হয়। আদালতের এই আদেশের ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

লাহোর হাইকোর্টের বিচারপতি সরদার আকবর ডোগার মামলাটির শুনানি গ্রহণ করেন। শুনানিকালে নুরিন নিয়াজির আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন যে, ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি বা এনসিসিআইএ তার মক্কেলের বিরুদ্ধে পেকা আইনে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করার আগেই তাকে গ্রেপ্তার করার সমূহ সম্ভাবনা রয়েছে বলেও আইনজীবীরা আদালতকে অবহিত করেন।

Advertisement
বিজ্ঞাপন

আইনি প্রতিকারের স্বার্থে উপযুক্ত আদালতে যাওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুরক্ষামূলক জামিনের আবেদন করেন নুরিন নিয়াজি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং তাকে এক সপ্তাহের জন্য এই জামিনের সুবিধা প্রদান করেন। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%