বালুচিস্তানের রাখনিতে ভূমিকম্প, আতঙ্কিত জনজীবন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাখনি ও এর আশপাশের অঞ্চলে বুধবার দুপুরে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাখনি থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার নিচে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের তীব্রতা অনুভূত হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে বহু মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন।

প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%