কোট মোমিনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত আহত দুই

পাকিস্তানের কোট মোমিন এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিয়ন্ত্রণহীন গতির কারণে একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা এবং মটরওয়ে পুলিশের পুলিশ সুপার ফয়সাল আকরাম। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পাকিস্তানর পুলিশ। অতিরিক্ত গতির কারণেই মূলত গাড়িটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ