সৌদি আরবের ওপর হুতি ক্ষেপণাস্ত্র হামলা: রিয়াদের পাশে দাঁড়ানোর ঘোষণা শেহবাজ শরিফের

সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এই হামলাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করে একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে এমন আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানর প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে, এমন কঠিন সময়ে সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করতে যেকোনো গঠনমূলক প্রচেষ্টায় পাকিস্তানের অটুট সমর্থন অব্যাহত থাকবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালে পাকিস্তান তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সেখানে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন স্পষ্ট করেন যে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদ বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইয়েমেনের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতিও পাকিস্তান সমর্থন জানিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির তথ্য অনুযায়ী, হুথি বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকরভাবে তা ধ্বংস করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে হুথিরা সানা বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার অভিযোগ এনে পাল্টা হুঁশিয়ারি প্রদান করেছিল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%