যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য জোরদারে গুরুত্ব দিলেন ইসহাক দার

পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। রবিবার লন্ডনের লর্ড আমের সরফরাজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, যুক্তরাজ্যে বসবাসরত পাকিস্তানি প্রবাসীরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। লর্ড আমের সরফরাজের মতো বিশিষ্ট পার্লামেন্ট সদস্যদের ভূমিকা পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সহায়ক বলে তিনি মন্তব্য করেন।

লর্ড আমের সরফরাজ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নিরবচ্ছিন্ন ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের বর্তমান পরিস্থিতি, তাদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং দুই দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়গুলোও উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও উভয় নেতা মতবিনিময় করেন। পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, প্রবাসী পাকিস্তানিরা আগামী দিনগুলোতেও দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও গভীর করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%