সিন্ধুর অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বে তিন মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ

পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার করাচির বিলাওয়াল হাউসে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সিন্ধু প্রদেশের অবকাঠামো, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের মাধ্যমে অঞ্চলটিকে একটি আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরের বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ, কৃষিমন্ত্রী সরদার মুহাম্মদ বখশ মেহর, প্রধান সচিব আসিফ হায়দার শাহ এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব আগা ওয়াসিফসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কাঠামোর আওতায় তিনটি গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্প বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী।

আলোচনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল কেটি বন্দর ইন্টিগ্রেটেড করিডোর। এই দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে কেটি বন্দরকে বিশ্বমানের সামুদ্রিক, লজিস্টিকস এবং শিল্প ও জ্বালানি কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। অত্যাধুনিক বন্দর অবকাঠামো, মৎস্য চাষ ও পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে সিন্ধুর সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করা, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা রয়েছে এই প্রকল্পে।

বৈঠকে সিন্ধু ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার স্থাপনের প্রস্তাবনাটিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। এই উদ্যোগটি করাচিকে পাকিস্তানের আর্থিক রাজধানী হিসেবে আরও সুসংহত করবে। এর মাধ্যমে অবকাঠামো অর্থায়ন, ইসলামি ব্যাংকিং, জলবায়ু অর্থায়ন, ফিনটেক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সেবাসহ বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সিন্ধু প্রদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%