AdvertisementAdvertisement

আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের প্রস্তুতি, অনুমতি না মিললে আন্দোলনের হুঁশিয়ারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য ছয় সদস্যের আইনজীবী দলের তালিকা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার নির্ধারিত দিনে দলের শীর্ষস্থানীয় আইনজীবীরা এই সাক্ষাতের জন্য কারাগারে উপস্থিত হবেন বলে পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইনজীবী দলের এই তালিকায় রয়েছেন ব্যারিস্টার গোহর খান, সালমান আকরাম রাজা, নাঈম হায়দার পাঞ্জুথা, ফাতেহউল্লাহ বারকি, দিলপাজীর বাট এবং মাসুমা মীর। দলের পক্ষ থেকে পাঠানো এই তালিকা অনুযায়ী, মঙ্গলবার সাধারণত পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের সুযোগ থাকে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে, ইমরান খানের পরিবারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তার বোনদের দেওয়া বিবৃতি অনুযায়ী, যদি এদিন নির্ধারিত সময়ে সাক্ষাতের অনুমতি না দেওয়া হয়, তবে তারা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%