যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিতে মধ্যস্থতার জেরে প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান আসিম মুনির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের কার্যকর ভূমিকা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের বিস্মিত করে পাকিস্তান সরকারের কূটনৈতিক তৎপরতা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কূটনৈতিক সাফল্যের পর পাকিস্তানর রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানর সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের প্রশংসায় সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তাঁর কূটনৈতিক দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এসেছে। সাধারণ ব্যবহারকারীরা পাকিস্তানর সামরিক নেতৃত্বের এই প্রচেষ্টাকে বৈশ্বিক সংঘাত নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অনেক ব্যবহারকারী সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির হিসেবে অভিহিত করেছেন। বিশ্বশান্তি রক্ষায় তাঁর এই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবিও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য অনুসারী। মূলত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পাকিস্তানর ক্রমবর্ধমান প্রভাব ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে দেশটিতে এখন এক অভূতপূর্ব ইতিবাচক আবহ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%