AdvertisementAdvertisement

পুলিশ সদস্য হত্যা মামলা: খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল

ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত গত ৪ অক্টোবর সংঘটিত বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছেন। সোমবার আদালতের বিচারক তাহির আব্বাস সিপরা এই শুনানি পরিচালনা করেন। একইসঙ্গে আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করেছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, পাকিস্তানের বিরোধী দলীয় সাবেক নেতা ওমর আইয়ুব, আমির মুঘল, হাফিজুর রহমানসহ অভিযুক্ত অন্যান্য নেতাদের পলাতক হিসেবে গণ্য করা হয়েছে। পিটিআইয়ের পক্ষ থেকে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও আদালত গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে পিটিআই নেতা আজম সোয়াতি আদালতে সশরীরে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী ইসলামাবাদের নুন থানায় নথিভুক্ত হওয়া এই মামলাটি গত অক্টোবরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত, যেখানে সহিংসতায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%