AdvertisementAdvertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি সই, স্বাগত জানালেন বিলাওয়াল ভুট্টো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার করাচিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই সমঝোতা উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কূটনৈতিক এই অগ্রগতি সংশ্লিষ্ট সব পক্ষের দূরদর্শী নেতৃত্ব ও অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

শান্তি আলোচনার এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিলাওয়াল ভুট্টো। একই সঙ্গে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানর সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের অবিচল সমর্থন ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন যে, নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে উভয় পক্ষ।

এই ঐতিহাসিক সমঝোতার সত্যতা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং হরমুজ প্রণালী সব ধরনের নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%