পরীক্ষা ব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করল কেন্দ্রীয় সরকার

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সুসংহত এবং পরীক্ষার পদ্ধতিকে দুর্ভেদ্য করে তোলার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে ভারত সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং আধার প্রকল্পের রূপকার নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই বিশেষ দলটি দেশের বিদ্যমান পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের সুপারিশ করবে। মূলত শিক্ষার্থীদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যায় ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা প্রদান করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। অপরাধীদের শাস্তির আওতায় আনতে ইতিমধ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে এবং দোষীরা বর্তমানে কারাগারে বন্দি রয়েছে। প্রধানমন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে, এই কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় সোমবার সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে।

নন্দন নিলেকানির নেতৃত্বাধীন এই টাস্কফোর্স পরীক্ষা পরিচালনার সামগ্রিক প্রক্রিয়া পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। সেই রিপোর্টের সুপারিশের ভিত্তিতেই ভারতর সরকার পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য যে, ১৯৮১ সালে ইনফোসিস প্রতিষ্ঠার নেপথ্য কারিগরদের অন্যতম নন্দন নিলেকানি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ইউআইডিএআই-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করেছিল, যেখানে তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় কাজ করেছেন।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%