AdvertisementAdvertisement

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের রোডম্যাপ নির্ধারণ

ভেনিজুয়েলা এবং ডোমিনিকান রিপাবলিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরিতে ঐকমত্যে পৌঁছেছে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশ দুটির মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে এবং এক পর্যায়ে তা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত রবিবারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে।

নিকোলাস মাদুরোর বিতর্কিত পুনর্নির্বাচনের পর ডোমিনিকান রিপাবলিকসহ বিশ্বের বহু দেশ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল এবং ফলাফল প্রত্যাখ্যান করেছিল। এর প্রতিক্রিয়ায় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে চালানো হয় কঠোর দমন-পীড়ন। কূটনৈতিক টানাপোড়েনের জেরে ভেনিজুয়েলা তাৎক্ষণিকভাবে ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কারাকাস এখন তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক প্রভাব ও কৌশলগত স্বার্থের নতুন মেরুকরণের অংশ হিসেবে ভেনিজুয়েলা তাদের বিচ্ছিন্ন হয়ে পড়া মিত্রদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে। এর আওতায় ভেনিজুয়েলার জ্বালানি ও খনিজ সম্পদ খাতে মার্কিন বিনিয়োগের পথ উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

দুই দেশের এই সমঝোতার অংশ হিসেবে গত ফেব্রুয়ারি মাস থেকেই কারাকাস ও সান্তো ডোমিঙ্গোর মধ্যে পুনরায় বিমান চলাচল এবং কনস্যুলার সেবা কার্যক্রম চালু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই কূটনৈতিক তৎপরতা ভেনিজুয়েলার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার একটি বড় পদক্ষেপ। তবে দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পুরনো অভিযোগসহ আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত প্রক্রিয়া এখনো একটি বড় বাধা হিসেবে রয়ে গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%