AdvertisementAdvertisement

মানবিক আবেদনে আফগান নবজাতকের চিকিৎসায় তোর্খাম সীমান্ত উন্মুক্ত করল পাকিস্তান

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আফগানিস্তানের এক অসুস্থ নবজাতককে জরুরি চিকিৎসার জন্য পাকিস্তানে প্রবেশের বিশেষ অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার তোরখাম সীমান্ত দিয়ে শিশুটিকে তার বাবা-মায়ের সঙ্গে পাকিস্তানে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। আফগানিস্তানের জালালাবাদ থেকে আসা এই পরিবারটিকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়ার বিষয়টি দুই দেশের মধ্যে চিকিৎসাসংক্রান্ত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানর সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অসুস্থ নবজাতকটির জীবন বাঁচানোর লক্ষ্যে সম্পূর্ণ মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোরখাম সীমান্ত অতিক্রমের পরপরই শিশুটিকে দ্রুত পেশোয়ারের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

Advertisement
বিজ্ঞাপন

সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তঃসীমান্ত চিকিৎসা সহায়তার এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে মানবিক সহমর্মিতার এক নতুন বার্তা বহন করছে। শিশুটির প্রাণ বাঁচাতে সম্ভাব্য সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাকিস্তানর মেডিকেল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%