বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং আয়োজন ‘স্ফূরণ ৬.০’। ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের দুই হাজারের বেশি তরুণ অংশ নেন।
বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে ক্যামেরা ও মোবাইল ফটোগ্রাফি, বিজ্ঞাপন নির্মাণ এবং আর্ট ও কার্টুন প্রদর্শনীসহ বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন ছবি, ভিজ্যুয়াল গল্প ও সৃজনশীল কাজ প্রদর্শন করা হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতায় নির্বাচিত ছবিগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
আয়োজনে তরুণদের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ও অভিজ্ঞতা ফটোগ্রাফি এবং অন্যান্য ভিজ্যুয়াল মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় অপো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং, মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।
আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অপোর বিশেষ অফার ও আফটার-সেলস সার্ভিসে ছাড়ের ব্যবস্থাও ছিল।