নিউজিল্যান্ড সফরে ভারত এ দলের তিন ম্যাচের চার দিনের সিরিজ ঘোষণা

ছবি সংগ্রহকৃত
মূল দলের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের চার দিনের একটি সিরিজ খেলতে মাঠে নামছে ভারত ‘এ’ দল। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সফরটি মূলত শ্যাডো-ট্যুর কর্মসূচির অন্তর্ভুক্ত। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
প্রতিবেদন অনুযায়ী, সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ দুটি আয়োজিত হবে লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভালে, যেখানে ভারত ও নিউ জিল্যান্ডের সিনিয়র দলের মধ্যকার দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার সিনিয়র দলের সীমিত ওভারের সফরের সাথে সামঞ্জস্য রেখেই এই ‘এ’ দলের সফরটি পরিচালিত হবে। ২২ অক্টোবর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে নিউ জিল্যান্ডের মাটিতে ভারতের সাদা বলের ক্রিকেটের লড়াই শুরু হবে।
0%
0%
0%
0%
