শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে নতুন মুখ সারাংশ জৈন প্রত্যাবর্তন জাদেজা ও বুমরাহর

আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার সারাংশ জৈন। মূলত ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কপাল খুলেছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নজরকাড়া নৈপুণ্যের পুরস্কার হিসেবেই জাতীয় দলের আঙিনায় পা রাখলেন তিনি।

বিজ্ঞাপন

দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকার পর আবারও তাকে লাল বলের ক্রিকেটে দেখা যাবে। এছাড়া পনেরো সদস্যের এই দলে খুব একটা বড় কোনো পরিবর্তন নেই। ভারতীয় পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন জসপ্রীত বুমরাহ। তবে বুমরাহ এবং দলের তিন নম্বর ব্যাটার সাই সুদর্শনকে রাখা হয়েছে ফিটনেস ছাড়পত্রের শর্তসাপেক্ষে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দলে জায়গা পাননি নীতিশ কুমার রেড্ডি। বর্তমানে সেন্টার অব এক্সিলেন্সে থাকা এই উদীয়মান তারকাকে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত স্কোয়াডে বিবেচনা করা হয়নি। সামগ্রিকভাবে অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রতিভার সংমিশ্রণে গড়া এই দল শ্রীলঙ্কার মাটিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর।

0%
0%
0%
0%