কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ছাব্বির গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ‘বিকেজি’ নামক কথিত কিশোর গ্যাংয়ের মূল হোতা মো. ছাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ছাব্বির ওই এলাকার বাসিন্দা আবদুল মজিদের ছেলে।

বিজ্ঞাপন

বুড়িচং থানার উপপরিদর্শক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি ছাব্বির দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশের এমন অভিযান চলমান থাকবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

0%
0%
0%
0%