Advertisement

ওসাকাকে হারিয়ে সেমিফাইনালে রাইবাকিনা মুখোমুখি এখন গফের বিপক্ষে

টরন্টোর কানাডিয়ান ওপেনে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। মঙ্গলবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপানি তারকা নাওমি ওসাকার বিপক্ষে এক সেট ও ব্রেকের ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৬, ৭-৬(৫), ৬-৪ সেটে জয় তুলে নিলেন দ্বিতীয় বাছাই এই কাজাখস্তানি তারকা। দুই ঘণ্টা ৩৩ মিনিটের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে রিবাকিনা নিশ্চিত করলেন টুর্নামেন্টের সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ এখন কোকো গফ।

ম্যাচের শুরুতে ওসাকার দাপটে কোণঠাসা হয়ে পড়েছিলেন রিবাকিনা। প্রথম সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ওসাকা সেট পকেটে পুরে নেন। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা দ্বিতীয় সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিলেন। তবে এখানেই রিবাকিনার ঘুরে দাঁড়ানোর শুরু। অদম্য লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে টাইব্রেকারে দ্বিতীয় সেটটি নিজের করে নিয়ে ম্যাচ নিয়ে যান নির্ণায়ক সেটে। তৃতীয় সেটে রিবাকিনা অসাধারণ রক্ষণভাগের পরিচয় দিয়ে চারটি ব্রেক পয়েন্ট ঠেকিয়ে দেন এবং পরবর্তীতে ওসাকার সার্ভিস দুইবার ব্রেক করে জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে রিবাকিনা বলেন, প্রথম গেমটি অত্যন্ত কঠিন ছিল, যা শেষ পর্যন্ত তাকে সেটটি হারানোর পথে ঠেলে দেয়। ওসাকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিন পর কোনো খেলোয়াড়ের মুখোমুখি হওয়া বেশ বিরল। ওসাকা একজন দুর্দান্ত চ্যাম্পিয়ন এবং সত্যিকারের যোদ্ধা। এই জয়টি তার জন্য মানসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ছিল।

এদিকে, ভাগ্যের সহায়তায় সেমিফাইনালের টিকিট পেয়েছেন চতুর্থ বাছাই কোকো গফ। বেলিন্ডা বেনচিচ নিতম্বে চোটের কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কোনো বল না খেলেই শেষ চারে জায়গা করে নেন এই মার্কিন তারকা। এর ফলে ইউএস ওপেনের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার বাড়তি সময় পেলেন গফ। ক্যারিয়ারের ১৬তম ডব্লিউটিএ ১০০০ সেমিফাইনালে পা রাখা ২২ বছর বয়সী এই তারকা এবছর তার প্রথম শিরোপার খোঁজে রয়েছেন। মায়ামি ও রোমে রানার্সআপ হওয়া গফ টরন্টোতে এখন পর্যন্ত কোনো সেট হারেননি। আগামী সেমিফাইনালে রিবাকিনা ও গফের লড়াইটি হতে যাচ্ছে উত্তেজনায় ঠাসা, যেখানে ২০২২ সালে এই টরন্টোতেই তিন সেটের লড়াইয়ে জয়ী হয়েছিলেন গফ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%