AdvertisementAdvertisement

এনএফএল এর বর্ণবাদ মামলা ঠেকাতে ব্যর্থ আমেরিকান সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল-এর বিরুদ্ধে আনা বর্ণবৈষম্যের অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। লিগ কর্তৃপক্ষ চেয়েছিল ব্রায়ান ফ্লোরেসের করা বর্ণবাদী বৈষম্যের মামলাটি ফেডারেল আদালত থেকে সরিয়ে নিজেদের নিয়ন্ত্রিত সালিশি বোর্ডের অধীনে নিয়ে যেতে। তবে সুপ্রিম কোর্ট এনএফএল এবং তাদের তিন ফ্র্যাঞ্চাইজি নিউ ইয়র্ক জায়ান্টস, ডেনভার ব্রঙ্কোস ও হিউস্টন টেক্সানসের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে এখন এই মামলাটি সাধারণ আদালতেই পরিচালিত হবে।

মায়ামি ডলফিনসের সাবেক প্রধান কোচ এবং বর্তমান মিনেসোটা ভাইকিংসের ডিফেন্সিভ কোঅর্ডিনেটর ৪৫ বছর বয়সী ব্রায়ান ফ্লোরেস ২০২২ সালে এনএফএল-এর বিরুদ্ধে এই যুগান্তকারী মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, এনএফএল-এর কোচিং ও ব্যবস্থাপনা পর্যায়ে কৃষ্ণাঙ্গ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগতভাবে বৈষম্য করা হয়। ফ্লোরেস দাবি করেন যে, তিনি নিউ ইয়র্ক জায়ান্টস এবং ডেনভার ব্রঙ্কোসের সাথে যে সাক্ষাৎকারগুলোতে অংশ নিয়েছিলেন, সেগুলো ছিল কেবল লোক দেখানো বা ‘শ্যাম ইন্টারভিউ’। এনএফএল-এর ২০০৩ সালের ‘রুনি রুল’ অনুযায়ী সংখ্যালঘু প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পূরণ করতেই এই ছলনার আশ্রয় নেওয়া হয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

ফ্লোরেসের এই আইনি লড়াইয়ে পরবর্তীকালে অ্যারিজোনা কার্ডিনালসের সাবেক প্রধান কোচ স্টিভ উইলকস এবং দীর্ঘদিনের সহকারী কোচ রে হর্টন যোগ দেন। মামলার মূল লক্ষ্য হলো এনএফএল-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, কৃষ্ণাঙ্গ কোচ ও জেনারেল ম্যানেজার নিয়োগে উৎসাহিত করা এবং যেকোনো নিয়োগ বা ছাঁটাইয়ের কারণ লিখিতভাবে প্রদানের বাধ্যবাধকতা তৈরি করা। এনএফএল কর্তৃপক্ষ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং মামলাটি খারিজ করার অথবা নিজেদের অভ্যন্তরীণ সালিশি প্রক্রিয়ায় নিষ্পত্তির দাবি জানিয়ে আসছিল।

Advertisement
বিজ্ঞাপন

মামলাটির গুরুত্ব অনুধাবন করে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত ২০২৩ সালে রায় দিয়েছিল যে, এনএফএল এবং অভিযুক্ত তিন দলের বিরুদ্ধে আনা বর্ণবৈষম্যের অভিযোগগুলো সাধারণ আদালতেই শুনানি হবে। পরবর্তীকালে মামলার আপিল শুনানিতেও আদালত একই অবস্থান বহাল রাখে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, এনএফএল কমিশনার রজার গুডেলের অধীনে সালিশি ব্যবস্থা কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না, কারণ এতে ফ্লোরেস ন্যায়বিচার পাওয়ার সুযোগ হারাতেন। বিচারক হোসে ক্যাব্রানেস তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, নিজের প্রতিপক্ষ বা সংস্থার প্রধানের অধীনে বিচারিক প্রক্রিয়া মেনে নিতে বাধ্য করা আইনসম্মত হতে পারে না। এই রায় এনএফএল-এর সাংগঠনিক কাঠামো ও নিয়োগ নীতিতে এক বিশাল পরিবর্তনের ডাক দিয়েছে।

0%
0%
0%
0%