AdvertisementAdvertisement

ভারত ও চীনে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার স্বত্ব বিক্রি হয়নি

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে কোটি কোটি ফুটবলপ্রেমী এই মহাযজ্ঞের সাক্ষী থাকতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ভারত ও চীনের মতো দুটি জনবহুল দেশে সম্প্রচার স্বত্ব নিয়ে অচলাবস্থা বিরাজ করছে, যা ফিফার জন্য বড় উদ্বেগের কারণ।

চীন ও ভারত – এই দুই দেশেই ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিডিয়া স্বত্ব বিক্রির আলোচনা এখনো চলছে। তবে এই মুহূর্তে আলোচনা গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছে ফিফা। ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী মোট দর্শক সময়ের প্রায় ৪৯.৮ শতাংশই ছিল চীনের দখলে। সেই অনুযায়ী, দুই দেশের সঙ্গে চুক্তি না হওয়াটা বেশ অস্বাভাবিক।

Advertisement
বিজ্ঞাপন

ফিফা রয়টার্সকে জানিয়েছে, বিশ্বজুড়ে অন্তত ১৭৫টি অঞ্চলের ব্রডকাস্টারদের সাথে তারা চুক্তি সম্পন্ন করেছে। কিন্তু এশিয়া মহাদেশের এই দুটি বড় বাজারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Advertisement
বিজ্ঞাপন

অতীতে, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপগুলোতে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বেশ কিছুদিন আগেই সম্প্রচার স্বত্ব নিশ্চিত করে ফেলেছিল। এমনকি টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই তারা প্রচারণামূলক সামগ্রী এবং স্পনসর-চালিত বিজ্ঞাপন প্রচার শুরু করে দিত।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের জন্য চুক্তি চূড়ান্তকরণ, সম্প্রচার পরিকাঠামো স্থাপন এবং বিজ্ঞাপন বিক্রি করার জন্য আর মাত্র পাঁচ সপ্তাহ সময় বাকি রয়েছে। এই পরিস্থিতিতে, দুই দেশের কোটি কোটি দর্শক বিশ্বকাপ দেখতে পারবে কিনা, তা নিয়ে বাড়ছে জল্পনা।

0%
0%
0%
0%