পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ গেজেট প্রকাশ, কার্যকর অবিলম্বে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

সোমবার (১ জুন) প্রকাশিত গেজেটের প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।

এর আগে অ্যাডভোকেট দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করলে তা সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

দীপেন দেওয়ানের পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন নিয়োগ বা দায়িত্ব বণ্টন বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

০%
০%
০%
০%