AdvertisementAdvertisement

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৬৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ৬৭ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে লায়ন এ. এম. মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক লায়ন এ. এম. মুন্না চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করাই তাদের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।

Advertisement
বিজ্ঞাপন

দলটির সদস্যসচিব জোবাইরুল আলম মানিক বলেন, গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে এনসিপিকে একটি শক্তিশালী গণভিত্তিক সংগঠনে রূপান্তর করা হবে। তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।

দলীয় সূত্রে জানা গেছে, এই নতুন কমিটির হাত ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হবে। বিশেষ করে তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে দলের সাংগঠনিক ভিতকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে নতুন নেতৃত্ব।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%