AdvertisementAdvertisement

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে শুক্রবার আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের আরও বেশি সচেষ্ট ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের অনুকূল পরিবেশ বজায় রাখা জরুরি এবং একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারের বিষয়ে সবাইকে অধিকতর সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পাশাপাশি গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Advertisement
বিজ্ঞাপন

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় পর্বে সাংবাদিকরা স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে জামায়াতে ইসলামীর আমির তার উত্তর প্রদান করেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর খোলামেলা আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শফিকুর রহমান বিরূপ আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিককে ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%